শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বিশেষ সংবাদ

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা সংবাদমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অতীতে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সংঘটিত হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনাও সেই ধারাবাহিকতারই ফল বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। তাই এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন ও সমাবেশে ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ কনিক, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি শরীফুজ্জামান টিটু ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা।

এ ছাড়া বক্তব্য দেন নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ এস এম হোসাইন শাহীদ, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সদস্য ও অধিকারের জেলা সমন্বয়ক আবদুল কাইয়ুম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান, সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম রিপন এবং ময়মনসিংহ বুক সেন্টারের ব্যবস্থাপক আবদুল আজিজসহ অন্যরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...