হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

বিশেষ সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এ ধরনের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে। একই সময়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন

হাসপাতাল সূত্রে জানা যায়, নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাস বয়সী এক শিশুকে গত ২৫ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্‌যন্ত্রের জটিলতায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এছাড়া জামালপুরের ইসলামপুর থেকে আনা পাঁচ মাস বয়সী আরেক শিশুকে বৃহস্পতিবার ভোরে ভর্তি করা হয়। একই ধরনের উপসর্গ ও জটিলতায় ওই দিন সকালেই শিশুটির মৃত্যু ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত মোট ৯১১ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক রোগী ভর্তি হলেও মার্চের মাঝামাঝি থেকে হঠাৎ করেই সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা। কয়েক দিনের টানা বৃষ্টির পর সাপ্তাহিক ছুটির সকালে বাজারে গিয়ে যেন নতুন করে ধাক্কা খাচ্ছেন ক্রেতারা। সবজি...

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।শুক্রবার (১ মে) দুপুর ১টা...

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অনন্য দিন। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর আন্দোলনের ইতিহাস বহন করে এই দিনটি আজও শ্রমিকদের...

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা। কয়েক দিনের টানা বৃষ্টির পর সাপ্তাহিক ছুটির সকালে বাজারে গিয়ে যেন...

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা...

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অনন্য দিন। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর আন্দোলনের ইতিহাস...

সংবিধান থেকে বাদ দেওয়া হবে ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : সংবিধান থেকে ৭ মার্চের ভাষণ খুব শিগগিরই বাদ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী...

ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত: সংসদে ডা. তাহের

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক...

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে...