পুরো বক্তব্যে প্রতিপক্ষের প্রতি ঘৃণা নেই, আছে দেশ গড়ার আহ্বান: লুৎফর হাসান

বিশেষ সংবাদ

১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান। তারেক রহমানের ভাষণে প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা বা আত্মপ্রচারের সুর ছিল না, বরং দেশ গড়ার আহ্বানই ছিল মুখ্য, এমন মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন স্থানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান। লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া ওই ভাষণ ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লুৎফর হাসান তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করেন। ‘ঘুড়ি’ খ্যাত এই সংগীতশিল্পী লেখেন, “পুরো বক্তব্য শুনলাম। বাপের গীত নাই। বংশের গীত নাই। আমি আমি, আমার আমার বলা জাহির নাই। প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদাত্ত আহ্বান আছে।”

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, বক্তব্যে শহীদ হাদিসহ অন্যান্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে, যা তার কাছে ইতিবাচক বার্তার ইঙ্গিত দেয়। লুৎফর হাসানের ভাষায়, “আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়।”

তিনি আরও লেখেন, “আজকের বক্তব্য স্পষ্ট করে দেয়—এই দেশ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর নয়; দেশ একান্তই জনগণের।” স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, “স্যালুট, প্রিয় তারেক রহমান।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...