জুলাই হত্যা মামলায় সাবেক সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।

শুনানির সময় জাহাংগীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে অংশ নেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

জাহাংগীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বিষয়টি নিশ্চিত করেছেন

মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে হামলা ও গুলির ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার গত বছরের ২৮ আগস্ট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সড়ক নির্মাণে অনিয়ম, বিক্ষুব্ধ গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামে একটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের উপকরণ ব্যবহার...

একনেকে পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় মোট ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে, যার সম্ভাব্য...

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আকবর শাহ থানা...

শেরপুরে সড়ক নির্মাণে অনিয়ম, বিক্ষুব্ধ গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামে একটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে...

একনেকে পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় মোট ৯টি...

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ...

শ্রীমঙ্গলে রান্নাঘরের গর্তে মিলল বিষধর কোবরা, আতঙ্কে পরিবারের সদস্যরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে প্রাণঘাতী বিষধর কোবরা সাপ। হঠাৎ সাপটির দেখা মেলায়...

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং...

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে...