পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বিশেষ সংবাদ

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিল টাইগাররা। ম্যাচের শেষ বিকেলে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ধসে পড়ে সফরকারী পাকিস্তান।

এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল বাংলাদেশের। ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম-উল হক। করেন মাত্র ২ রান। এরপর একে একে ফিরে যান আজান আওয়াইস (১৫) ও অধিনায়ক শান মাসুদ (২)।

তবে চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন আবদুল্লাহ ফজল ও সালমান আগা। তাদের ৫১ রানের জুটি কিছুটা স্বস্তি এনে দিলেও সেটি দীর্ঘ হয়নি। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ফজল, করেন ৬৬ রান। পরের ওভারেই তাসকিনের শিকার হন সালমান আগা (২৬)।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। নাহিদ রানার গতিময় বোলিংয়ে ভেঙে যায় পাকিস্তানের মিডল অর্ডার। মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল—দুজনেই আউট হন ১৫ রানে। পরে তাইজুল ফেরান হাসান আলিকে (১)।

শেষ দিকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস, তবে নাহিদ রানার শেষ আঘাতে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ১৬৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাহিদ রানা, নেন ৫ উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন।

এর আগে ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। শান্ত, মুশফিক, মুমিনুলসহ ব্যাটারদের অবদানে শক্ত অবস্থান তৈরি করে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত বল হাতে সেই ভিতের ওপর দাঁড়িয়ে ইতিহাস লিখল বাংলাদেশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই...

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: বঙ্গবীর কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে এমন মন্তব্য করেছেন...

‘আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ’: স্পিকার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণাধীন জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানাবে বলে মন্তব্য করেছেন জাতীয়...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত...