ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যে তিনি অসন্তুষ্ট, তা প্রকাশ্যেই জানিয়েছেন ট্রাম্প। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার এই ক্ষোভের কথা জানতেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

রোববার প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান–এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আমরা খুব শিগগিরই তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করতে পারি। তবে একই সঙ্গে মোদিকে ‘ভালো মানুষ’ ও ‘দারুণ নেতা’ হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ। উনি দারুণ মানুষ। কিন্তু উনিও জানতেন, আমি খুশি নই। আমাকে খুশি রাখা জরুরি ছিল।”

যদিও ঠিক কোন কারণে তিনি ‘অখুশি’, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন সংশ্লিষ্টদের মতে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্তই মূলত ট্রাম্পের অসন্তোষের কারণ।

এর আগে গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে তাকে আশ্বস্ত করেছিলেন নরেন্দ্র মোদি। তবে সে সময় ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি

উল্লেখ্য, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিপণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবেও নয়াদিল্লির ওপর রুশ তেল আমদানি বন্ধ করার চাপ বজায় রেখেছে ওয়াশিংটন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৩...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায়...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় রামিসার ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।...