শেরপুরে ধান ব্যবসায়ী হত্যার রহস্যের জট খুলেছে, গ্রেপ্তার নিহতের দুই ভাতিজা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী হামিদুল মন্ডলের হত্যার রহস্যের জট খুলেছে। নিজস্ব জমিজমার কারণেই তাকে হত্যার শিকার হতে হয়েছে এমন তথ্য পেয়েছে থানা পুলিশ। আর এই হত্যার সাথে জড়িত রয়েছে নিহতের দুই ভাইয়ের দুই ছেলে। পুলিশ তাদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাদের আদালতে নেওয়া হবে।

থানা পুলিশ সূত্র জানায় নিহত হামিদুল মন্ডলের দুই ভাইয়ের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার (১২ জানুয়ারি) বিকালে পুলিশ থানায় নেয়। সন্ধ্যায় থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা পুলিশের কাছে স্বীকার করে তাদের চাচা হামিদুল মন্ডলকে তারাই হত্যা করেছে। এরপর তাদেরকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত ওই দুইজন হলেন নিহত হামিদুল মন্ডলের ভাই ফেরদৌস আলীর ছেলে রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৬) ও আরেক ভাই গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)। রাকিবুল হাসান স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং আতিক হাসান গত বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

থানা পুলিশ সূত্র জানায়, এই হত্যার সাথে ওই দুই যুবক নিজেদের জড়িত থাকার কথা স্বীকারের পর এই হত্যায় এবং লাশ স্থানান্তরে কি ব্যবহার করা হয়েছে তা জানায়।
পরে তাদের তথ্য মতে সোমবার (১২ জানুয়ারি) রাতে এই হত্যার ব্যবহৃত একটি রশি ও লাশ স্থানান্তরের জন্য ব্যবহৃত একটি মই তাদের দেখানোর জায়গা থেকে পুলিশ উদ্ধার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ প্রথম আলোকে বলেন, গত রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর সড়কের পাশে একটি জমির ওপর থেকে হামিদুল মন্ডলের লাশ উদ্ধার করা হয়। এই জমিটি ছিল হামিদুল মন্ডলের নিজস্ব জমি। এ ঘটনা নিহতের স্ত্রী মোছাঃ রাফিয়া বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এই উপপরিদর্শক আরো বলেন, গ্রেপ্তারকৃত হামিদুল মন্ডলের ওই দুই ভাতিজা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় তাদের চাচা হামিদুল মন্ডল তিনটি বিবাহ করেছেন। পূর্বের দুইটি স্ত্রী তালাকপ্রাপ্ত। দ্বিতীয় স্ত্রীর পক্ষের একটি কন্যা সন্তান রয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে চাচা হামিদুল মন্ডল রাফিয়া খাতুনকে বিবাহ করেন। হামিদুল মন্ডলের নিজস্ব জমি রয়েছে ১০ বিঘা। হামিদুল মন্ডলের তৃতীয় স্ত্রীর গর্ভ থেকে কোন সন্তান এলে চাচার (হামিদুল মন্ডল) সম্পত্তি তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। এই কারণে চাচার জমির কেউ ভাগ যেন না পায় এজন্যই তারা হামিদুল মন্ডলকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯ টায় তাদের বাড়ির পিছনে হামিদুল মন্ডলকে ডেকে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ওই রাতেই লাশটি মইয়ের উপরে তুলে গ্রামের সড়কের পাশে জমির উপরে ফেলে রেখে আসে। আজ মঙ্গলবার তাদেরকে বগুড়ার আদালতে নেওয়া হবে।

এ নিয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ধান ব্যবসায়ী হামিদুল মন্ডলের হত্যার একদিন পরেই পুলিশের অনুসন্ধানে হত্যার রহস্যের জট খুলেছে। এই হত্যার সাথে ওই দুই যুবক ছাড়াও আর কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. এম এ মুহিত। তিনি বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা...

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামের একটি কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন,...

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের...

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. এম...

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামের একটি কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল...

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ...

প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে উত্তেজনা, অস্ত্র হাতে ছাত্রদল-শিবির কর্মীদের সংঘর্ষ

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে একটি...

শেরপুরে সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৭৫

কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় আর উদ্বেগ থাকলেও ভেতরে সম্পূর্ণ...