বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল না। কিন্তু সেই সুখের গল্প বেশিদিন টিকল না। বছর গড়ানোর আগেই তাঁদের দাম্পত্য জীবনে দেখা দিয়েছে ভাঙনের সুর।

গত বছরের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু করে আলোচনায় আসেন এই দম্পতি। তবে বিয়ের কয়েক মাস না যেতেই সম্পর্কে টানাপড়েন শুরু হয় বলে জানা গেছে।

- Advertisement -

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, গত জুলাই মাস থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। ধীরে ধীরে সম্পর্ক গড়াচ্ছে চূড়ান্ত বিচ্ছেদের দিকেই।

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। সময় সংবাদকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।’

- Advertisement -

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু বিভ্রান্তিকর ও ভুয়া খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন

তাহসান বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছিল, সে কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।’

- Advertisement -

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। তিনি পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে।

নতুন করে গড়া সংসারটি নিয়ে ভক্তদের প্রত্যাশা থাকলেও বাস্তবতা বলছে—তাহসান ও রোজার সম্পর্ক এখন আর আগের জায়গায় নেই। সময়ের সঙ্গে সেই দূরত্বই স্পষ্ট হয়ে উঠছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...