ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিশেষ সংবাদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

এর আগে, গত সোমবার (২৬ জানুয়ারি) ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করে দুদক। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে, যা যাচাই-বাছাইয়ের জন্য আনুষ্ঠানিক অনুসন্ধান চলছে।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঠিকাদারি কাজের মাধ্যমে কমিশন গ্রহণ, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এসব অভিযোগের বিষয়ে গত বছরের নভেম্বর থেকে তদন্ত কার্যক্রম শুরু করে সংস্থাটি।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে।

দুদকের আবেদনের পর আদালত মনে করেন, চলমান অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। সেই বিবেচনায় এ আদেশ দেওয়া হয় বলে আদালতসূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে এখানে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে এলাকাটিতে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহতসহ উভয় পক্ষের মহিলা সহ অন্তত...

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর...

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ফরিদপুর শহরের দুটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।...

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ হওয়া অপর্ণা সূত্রধর...

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী...