শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ভারতীয় হোটেলের গুদামঘরে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

মালদ্বীপের রাজধানী মালে–এর একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের নাম এবি রাজ্জাক (৩২)। তিনি বাংলাদেশি নাগরিক এবং পেশায় বাবুর্চি ছিলেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্জাকের মৃত্যুর ঘটনাটি তারা অবগত আছেন এবং বিষয়টি তদন্তে মালদ্বীপের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিহত এবি রাজ্জাকের পাসপোর্ট নম্বর এ১৮৭৩৮২২১। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামে। তিনি ওই গ্রামের মেরাজ মিয়ার ছেলে।

একই সঙ্গে রাজ্জাকের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হাইকমিশন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যৌথভাবে কাজ করছে বলেও জানানো হয়।

নিহতের স্বজন মো. মিজান জানান, মাত্র ছয় মাস আগে কাজের সন্ধানে মালদ্বীপে যান রাজ্জাক। রাজধানী মালেতে একটি ভারতীয় খাবারের হোটেলে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রতিদিনের মতো সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেও তিনি কাজে যান। পরে মঙ্গলবার দুপুরের দিকে সহকর্মীরা হোটেলের গুদামঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়।

স্বজনদের ধারণা, দীর্ঘদিনের মানসিক চাপ ও পারিবারিক জটিলতার কারণে রাজ্জাক এমন সিদ্ধান্ত নিতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

পুলিশ রাজ্জাকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইন্দিরা গান্ধি মেমোরিয়াল হাসপাতাল–এ পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

হঠাৎ এই মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্জাকের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির ভিতও মজবুত হবে না। দেশের প্রায়...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কে বন্ধুত্ব থাকবে, তবে...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে সামনে রেখে রাজধানীর বাজারে মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী।...

বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায়...

গণভোটে রাজি না হলে নির্বাচন হতো না, বাধ্য হয়ে সম্মতি দেওয়া হয়েছিল: মেজর হাফিজ

“বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর...