আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

বিশেষ সংবাদ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

সভায় থানার ভেতরে দালালচক্র ও অনিয়মের অভিযোগ তুলে তিনি প্রকাশ্যে ক্ষোভ জানান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, থানার ওসি আন্তরিক হলেও কয়েকজন কর্মকর্তা ও একটি অনানুষ্ঠানিক সিন্ডিকেট কার্যত থানার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। তিনি অভিযোগ করেন, ওসির সেকেন্ড অফিসার ও এক এসআইয়ের বিরুদ্ধে ঘুষ ছাড়া কাজ না করার অভিযোগ রয়েছে

ওসিকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনার থানা আপনি চালান না। আপনার থানা চালায় হেলাল। আমি ফ্যাক্টবেইজ কথা বলছি।” তিনি দাবি করেন, একজন বেসরকারি ব্যক্তি কীভাবে থানার ভেতরে প্রভাব বিস্তার করে কোন মামলা হবে বা হবে না—সে বিষয়ে ভূমিকা রাখছে, তা গ্রহণযোগ্য নয়। “আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, পুলিশ চালাবে, কোনো দালাল নয়, এমন কড়া নির্দেশও দেন তিনি।

তিনি আরও বলেন, “থানায় যেতে হলে যেন স্বাভাবিক, বৈধ প্রক্রিয়ায় মানুষ পৌঁছাতে পারে। কোনো দালাল বা ইনফরমাল সিন্ডিকেট থাকবে না। যেটা লিগ্যাল, সেখানে সহযোগিতা করবেন; যেটা ইলিগ্যাল, সেখানে কারও সঙ্গে সহযোগিতার দরকার নেই।”

সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংশ্লিষ্টরা জানান, উত্থাপিত অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে এবং থানার সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...