মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চুক্তির ভালো-মন্দ সব দিক বিবেচনা করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, “চুক্তির সব ধারা যে আমাদের পক্ষে থাকবে, এমন নয়। আবার সবকিছু বিপক্ষেও নয়। তাই দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি বিষয় যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ (শুল্ক) নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো ‘বিকাশমান’ বা ইভলভিং পর্যায়ে আছে। “আমরা শুনেছি, মার্কিন যুক্তরাষ্ট্র সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ আরোপের চিন্তা করছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নথি আমাদের হাতে আসেনি বলেও বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, আগে দেশভেদে ১৯ শতাংশ পর্যন্ত রিসিপ্রোকাল ট্যারিফ কার্যকর ছিল। নতুন করে যে ১৫ শতাংশ ট্যারিফের কথা বলা হচ্ছে, তা সবার জন্য অভিন্ন হতে পারে। বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, “আলোচনার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট ছিল। যেহেতু পরিস্থিতি এখনো পরিবর্তনশীল, তাই জাতীয় স্বার্থের কথা ভেবে আগাম মন্তব্য করা সমীচীন নয়।”

এ সময় তিনি সাংবাদিকদের এ বিষয়ে অতিরিক্ত জোরাজুরি না করার অনুরোধ জানান এবং বলেন, সতর্ক অবস্থান বজায় রাখাই এখন সবচেয়ে যুক্তিসংগত।

দেশের বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সার্বিকভাবে বাজার স্থিতিশীল রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বিদেশ থেকে যে পণ্য আমদানি করে বাজারে সরবরাহ করে, সেগুলোর দাম নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করেন বলে মন্তব্য করেন তিনি।

লেবুর দাম হঠাৎ বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “৪০–৫০ টাকার লেবু কোনো কারণ ছাড়াই ১২০ টাকায় উঠে গিয়েছিল। কোনো সরবরাহ সংকট ছিল না। তিন দিনের মধ্যেই দাম আবার ৪০ টাকায় নেমে এসেছে। এতে স্পষ্ট, কিছু মানুষ পরিস্থিতির ফাঁক খুঁজে সুবিধা নিতে চেয়েছিল।”

বাজারে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “চাঁদাবাজি বন্ধে শুধু কথার আশ্বাস নয়, কাজের মাধ্যমেই তা করে দেখাব।”

এ ছাড়া টিসিবির পণ্য কিনতে গিয়ে সাম্প্রতিক হুড়োহুড়িতে দুজন নারীর পড়ে যাওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে পণ্য বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিলারদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

জনপ্রিয়

অপরাধ

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের ডিজে হাইস্কুল মাঠে অস্থায়ী ঈদগাহ ময়দানে...

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যদিকে নগরজুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে দিনভর ব্যস্ত সময় পার করছেন দুই...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের...

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যদিকে নগরজুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায়...

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার...

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র...