রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এলাকার একটি গলিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, বিন্তি রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ব্যবসায়ী বেল্লাল হোসেন ও নাদিয়া বেগমের বড় সন্তান। হাজারীবাগের হায়দার গলির একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় পরিবারের সঙ্গে থাকত সে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটা এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাসা থেকে নিচে নামে। নাবিল সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে মসজিদে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ হইচই শুনে পরিবারের সদস্যরা নিচে নেমে দেখেন, রক্তাক্ত অবস্থায় বিন্তি পড়ে আছে। আশপাশের লোকজন তখন তাকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন।

দ্রুত আহত অবস্থায় তাকে প্রথমে শিকদার মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিন্তির কাঁধ ও পিঠে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মা নাদিয়া বেগম অভিযোগ করে বলেন, সিয়াম নামের এক তরুণ তার মেয়েকে কুপিয়ে পালিয়ে গেছে। তিনি দাবি করেন, তিন-চার বছর ধরে ওই তরুণ মোবাইল ফোনে বিন্তিকে বিরক্ত করত। একবার বিষয়টি জানার পর তিনি নিজেই সিয়ামকে ফোনে বকাবকি করেছিলেন। নাদিয়ার ভাষায়, “আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই।”

এ ঘটনায় হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত বিরোধ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মেয়েকে হারিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বাবা বেল্লাল হোসেন ও মা নাদিয়া বেগমের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের দাবি, দ্রুত তদন্ত করে হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। রাস্তা নিয়ে বিরোধের জেরে...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...