বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে চোরচক্র একটি ৪ তলা ভবনের দুটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মনিরুজ্জামান বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মনিরুজ্জামান (৪৫) পেশায় একজন ব্যবসায়ী। তিনি টাউন কলোনী এলাকার সাবেক সেনা সদস্য মো. আঃ মালেকের বাসায় ভাড়া থাকেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ও তার পরিবার ব্যবসায়িক কাজে দোকানে যান। পরে বিকেল সাড়ে ৪টায় বাসায় ফিরে দেখেন, ঘরের মূল দরজার হ্যাজবল কাটা এবং রুমের ভেতরের জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে আছে।

- Advertisement -

মনিরুজ্জামান জানান, চোরেরা তার আলমারির ড্রয়ার ভেঙে আনুমানিক ৬ ভরি স্বর্ণালংকার (যার মধ্যে ৩টি গলার চেইন, ২টি গলার হার, ২টি হাতের বালা ও ৪টি আংটি রয়েছে) এবং নগদ ১,৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এছাড়া চোরেরা প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে নিয়ে গেছে।

একই সময়ে ওই ভবনের আরেক ভাড়াটিয়া জাকির হোসেনের ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রথমে দোতলায় জাকির হোসেনের বাসায় প্রবেশ করে ঘর তছনছ করে এবং ৩ হাজার টাকা চুরি করে। এরপর তারা তিনতলায় মনিরুজ্জামানের ফ্ল্যাটে হানা দেয়।

- Advertisement -

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আরেক ভাড়াটিয়া মাসুদ মজুমদার জানান, আনুমানিক বিকেল ৪টার দিকে তিনি তার রুম থেকে বের হতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। চোরেরা তাকে রুমের ভেতর আটকে রেখে নির্বিঘ্নে অন্য ফ্ল্যাটগুলোতে চুরি সম্পন্ন করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রুম থেকে বের হন এবং চুরির বিষয়টি জানতে পারেন।

ভবন মালিক সাবেক সেনা সদস্য আব্দুল মালেক জানান, তিনি পৌঁনে ৪ টার দিকে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মনিরুজ্জামানের গেট ও দরজার তালা ভাঙা।

- Advertisement -

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, “ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।” পাশাপাশি তিনি আসন্ন ঈদকে সামনে রেখে সকলকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যা আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রবিবার (৩১...

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা করার জেরে বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নে সন্দেহভাজন হামলাকারীদের আটটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (৩১ মে) সকালের দিকে...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা...

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যা আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি...

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা করার জেরে বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নে সন্দেহভাজন হামলাকারীদের আটটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ...

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার...

ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক

আবারও প্রমাণিত হলো প্রেমের কোনো ভৌগোলিক সীমানা বা ভাষার...

বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলায় জাম্বুরা গাছ থেকে রাকিব (৩২) নামে...