বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক এবং একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয় এবং যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনায় একটি ট্রাকের চালকের দুটি পা অত্যন্ত শোচনীয়ভাবে ক্ষতবিক্ষত হয়েছে। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

এদিকে, দুর্ঘটনার ফলে মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কয়েকশ যানবাহনের যাত্রী সাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে এখানে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে এলাকাটিতে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহতসহ উভয় পক্ষের মহিলা সহ অন্তত...

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ফরিদপুর শহরের দুটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি পাম্পকে ৫০ হাজার...

বগুড়ার শেরপুরে মসজিদের পাশে ময়লার স্তূপ, চরম দুর্ভোগে মুসল্লীরা

এসএম ফারহান লাবিব : বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনার এক বিশাল স্তূপ। দীর্ঘদিন ধরে...

শেরপুরে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১১

বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর...

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ফরিদপুর শহরের দুটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।...

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ হওয়া অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশুর মরদেহ দুই দিন পর উদ্ধার...

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী...

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে...