পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে। এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

রিটে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে

রিটকারী আইনজীবী বলেন, মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে বিতর্কের কারণে এবং নাম পরিবর্তনের বিষয়টি বারবার সামনে আসায় একটি চূড়ান্ত সমাধানের জন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়। এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হয়েছিল এবং পরবর্তীতে পহেলা বৈশাখের সঙ্গে যুক্ত করা হয়েছে। রিটে দাবি করা হয়েছে, শোভাযাত্রায় ব্যবহৃত প্রতীক ও উপস্থাপনা কিছু ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। এছাড়া, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

সংবিধানের ৩১, ৩২ ও ৪১ অনুচ্ছেদের আলোকে রিটে বলা হয়েছে, মঙ্গল শোভাযাত্রার আয়োজন, প্রচার বা অনুমোদন জনগণের আইনের সুরক্ষা, জীবন ও ধর্মীয় স্বাধীনতার অধিকার পরিপন্থি হতে পারে। তাই সংশ্লিষ্টদের রিটে আদালতের নির্দেশনার মাধ্যমে এই কার্যক্রম থেকে বিরত রাখার আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে আশ্রয় দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধারকারী...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর...