আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন এই ক্রিকেটার।

এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে দলটির কার্যক্রম স্থগিত থাকায় রাজনীতিতে সক্রিয় নেই। তবে দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকবে বলে তিনি আশা করছেন

সাকিব বলেন, ‘যেহেতু এখন দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকবে।’

রাজনীতি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘রাজনীতি জীবনব্যাপী করা যায়, সময় অনেক আছে। কিন্তু ক্রিকেটের সময় সীমিত। তাই আগে ক্রিকেটের দিকে মনোযোগ দিতে চাই। রাজনীতির মাধ্যমে মানুষকে সাহায্য করতে পারলে ভালো লাগে, সেই আশাই এখনো আছে।’

দীর্ঘ সময় দেশে ফিরতে না পারা প্রসঙ্গে সাকিব বলেন, গত দুই বছরে দেশে ফিরতে না পারায় দেশের প্রতি টান অনুভব করেন তিনি। ‘যে কেউ নিজের দেশে যেতে না পারলে দেশকে মিস করবে। আমিও দেশকে খুব মিস করি। আশা করি শিগগিরই ফিরতে পারব,’ বলেন তিনি।

দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত সমাধান হলে দেশে ফিরতে সময় লাগবে না। তিনি জানান, দ্রুত দেশে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।

বাংলাদেশ দলের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিশ্বকাপে অংশ নিতে না পারা প্রসঙ্গে সাকিব বলেন, ‘বিশ্বকাপ না খেলাটা অবশ্যই হতাশাজনক। ওই সময় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার ওপর তো বিসিবির কিছু বলার সুযোগ ছিল না। তৎকালীন সরকারের সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।’

মাঠের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘খেলার প্রতি আমার আগ্রহ এখনো আগের মতোই আছে। যতদিন আগ্রহ থাকবে, ততদিন খেলে যাব। যেদিন মনে হবে আগ্রহ নেই, সেদিন নিজ থেকেই সরে দাঁড়াব।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে সাকিবের নীরবতা নিয়ে সমালোচনা হয়েছিল। পরে অভ্যুত্থানের পর কিছু মহল থেকে তার দেশে ফেরা নিয়েও আপত্তি ওঠে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে আশ্রয় দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধারকারী...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।বৃহস্পতিবার...

শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর...