বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বিশেষ সংবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন মাসের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে।

মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল আহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিসিবির বর্তমান পরিস্থিতি সামাল দিতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে স্বল্পমেয়াদি এই কমিটি গঠন করা হয়েছে

জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, বিসিবির বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য গত মাসে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গঠিত ওই তদন্ত কমিটির নেতৃত্ব দেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

তদন্ত কমিটি বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখে গত রোববার তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের ভিত্তিতেই দুই দিনের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ নতুন সিদ্ধান্ত নেয় এবং আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন আগের কমিটি ভেঙে দেওয়া হয়।

নতুন এডহক কমিটিতে সভাপতি তামিম ইকবালের পাশাপাশি সদস্য হিসেবে রাখা হয়েছে রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান, সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহাকে।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, নতুন এডহক কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট বিভাগেই প্রবল...

কোরআনের আইন প্রতিষ্ঠা করে মানুষকে মুক্তি দিতে হবে: জামায়াত নেতা মুজিবুর রহমান

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরি প্রচলিত আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। বুধবার...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা...

কোরআনের আইন প্রতিষ্ঠা করে মানুষকে মুক্তি দিতে হবে: জামায়াত নেতা মুজিবুর রহমান

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরি প্রচলিত আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন জামায়াতে...

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রঞ্জু সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ নামজারির প্রতিবাদে মানববন্ধন...

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী...

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুবিধা চালু...