১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রঞ্জু সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ নামজারির প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রায় শতাধিক ভূমিহীন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন পালন করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

- Advertisement -

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার হাটদীঘি সরকারি পুকুর এবং এর পাড়ে বসবাসকারী ভূমিহীনদের বসতবাড়ির জায়গা ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে অবৈধভাবে সুবাস চন্দ্র মাহাতো গংদের নামে নামজারি করে দিয়েছেন দ নায়েব রঞ্জু সরকার।

১৯৮৮ সাল থেকে এসব জায়গায় বসবাসকারী প্রায় ৪০-৪৫টি পরিবার এখন উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে।

- Advertisement -

ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের পক্ষে মো. দুলাল হোসেন বলেন, “দীর্ঘ ৩৮ বছর ধরে আমরা এখানে বাস করছি। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জালিয়াতির আশ্রয় নিয়ে নায়েব রঞ্জু সরকার আমাদের ভিটেমাটি অন্যের নামে লিখে দিয়েছেন। এর ফলে আমাদের ওপর দফায় দফায় হামলা ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা এই জালিয়াতির বিচার এবং দুর্নীতিবাজ নায়েবের অপসারণ চাই।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নায়েব মো. রঞ্জু সরকার মুঠোফোনে জানান, “আমি গতকালই মির্জাপুরে যোগদান করেছি। এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত আগের নায়েব স্বপ্না আমাকে বিপদে ফেলার জন্য এবং আমার যোগদানকে বাধাগ্রস্ত করতে এই ষড়যন্ত্র ও মানববন্ধন করাচ্ছেন।”

- Advertisement -

অন্যদিকে, জমির দাবিদার সুবাস চন্দ্র মাহাতো জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো অবৈধ লেনদেন করিনি। জিপি (গভর্নমেন্ট প্লিডার) সাহেবের আইনি মতামতের ভিত্তিতেই আমাদের নামে নামজারি হয়েছে। আমাদের কাছে বৈধ নথিপত্র রয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, উপ-সহকারী ভূমি কর্মকর্তার বদলির বিষয়টি মূলত জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের এখতিয়ারভুক্ত। অভিযোগকারীরা আমার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন, কিন্তু এ ধরণের অভিযোগ বা বদলির দাবি জানানোর সঠিক স্থান হলো ডিসি অফিস। আমি তাদের অভিযোগ গ্রহণ করেছি এবং এটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে পাঠিয়ে দেব। প্রশাসনিক নিয়ম অনুযায়ী বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...