২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

বিশেষ সংবাদ

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন তিনি।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে। এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর বলে উল্লেখ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বগুড়ার পুলিশ লাইনস হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুর এলাকার চৌকিরদহ খালে খনন প্রকল্পের উদ্বোধন করবেন।

দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর ২টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন।

সফরসূচিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।

এই সফরকে ঘিরে বগুড়ায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র...