শত্রুপক্ষকে ‘বেদনাদায়ক’ জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

বিশেষ সংবাদ

ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নেওয়া হলে তার জবাব হবে বিস্তৃত, বিপজ্জনক ও ‘বেদনাদায়ক’।

রোববার (১০ মে) রাওয়ালপিন্ডির সেনা সদরদফতর জিএইচকিউতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত বছরের ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তান সরকার ওই সংঘাতকে ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিম মুনির বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিক্রিয়া সীমিত থাকবে না। বরং তা হবে সুদূরপ্রসারী এবং প্রতিপক্ষের জন্য কষ্টকর।

তিনি দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল। তবে পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার মাধ্যমে তার জবাব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের সেনাপ্রধানের ভাষ্য, ‘মারকা-ই-হক’ শুধু দুই দেশের সামরিক সংঘর্ষ ছিল না; এটি ছিল দুই ভিন্ন মতাদর্শের লড়াই। সেখানে “সত্যের জয়” হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সময় ভারতকে উদ্দেশ করে একাধিক অভিযোগও তোলেন আসিম মুনির। তিনি বলেন, ২০০১, ২০০৮, ২০১৬ ও ২০১৯ সালেও ভারত “মিথ্যা অভিযোগ” তুলে পাকিস্তানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করেছিল। তবে প্রতিবারই ইসলামাবাদ সেই পরিস্থিতি মোকাবিলা করেছে বলে দাবি তার।

তিনি আরও বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’-এর মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশল প্রকাশ হয়ে গেছে। ভারত সামরিক ও কূটনৈতিক চাপ দিয়ে পাকিস্তানকে দুর্বল করতে চাইলেও তা সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আসিম মুনিরের দাবি, আন্তর্জাতিক বিশ্লেষকেরাও এখন বুঝতে পারছেন যে ভারতের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তব সক্ষমতার তুলনায় অনেক বড়। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো চাপ বা শক্তির প্রদর্শনে ভয় পায়নি এবং ভবিষ্যতেও পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, এ...

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দেশ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। রোববার (১০ মে) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক...

নষ্ট ডিমে কেক-বিস্কুট তৈরি, বগুড়ার ফুলকলি বেকারি দণ্ডিত

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং বা বাচ্চা না ফোটা নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে ফুলকলি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১০...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে...

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দেশ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। রোববার...

নষ্ট ডিমে কেক-বিস্কুট তৈরি, বগুড়ার ফুলকলি বেকারি দণ্ডিত

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং বা বাচ্চা না ফোটা নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে ফুলকলি বেকারিকে ২...

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল...

শেরপুরে গাড়ি ছিনতাই সাথে জড়িত নারীসহ চারজন গ্রেফতার

বগুড়ার শেরপুরে গ্রামীণ সড়কে গাড়ি ছিনতাই চক্রের সাথে জড়িত...

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৪টি জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়...