শেরপুরে অসহায় কিশোরীর আশ্রয় মেলেনি থানায়

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার হওয়া এক অসহায় কিশোরীকে (১২) নিরাপত্তা দিতে থানায় নিয়ে গেলেও তাকে আশ্রয় দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধারকারী তরুণেরাই রাতভর চেষ্টা চালিয়ে তার স্বজনদের খুঁজে বের করে আশ্রয়ের ব্যবস্থা করেন। বুধবার (২০ মে) দিবাগত রাতে শেরপুর থানায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় জাফর, মুজাহিদ, তনু, সাব্বির ও সবুজ নামের কয়েকজন তরুণ ঢাকা-বগুড়া মহাসড়কের পাশের একটি দোকানের বারান্দায় একা বসে থাকতে দেখেন জান্নাতি খাতুন নামের ওই কিশোরীকে। কথা বলে তারা জানতে পারেন, মা-বাবার বিচ্ছেদের পর অবহেলা ও অনিশ্চয়তার শিকার হয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে ঘুরে শেষ পর্যন্ত সে পথে বেরিয়ে এসেছে।

নিরাপত্তার কথা ভেবে তরুণেরা তাৎক্ষণিক কিশোরীটিকে শেরপুর থানায় নিয়ে যান। তবে উদ্ধারকারী তরুণদের অভিযোগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন আইনি জটিলতার কথা বলে তাকে থানায় রাখতে অস্বীকৃতি জানান এবং কিশোরীর দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেন।

দীর্ঘক্ষণ থানা চত্বরে অপেক্ষার পর তরুণেরা বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুকে জানান।

উদ্ধারকারী তরুণেরা জানান, ইউএনও’র অনুরোধের পরও পুলিশ কিশোরীটিকে থানায় রাখেনি। বাধ্য হয়ে তারা গভীর রাতেই কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বজনদের খোঁজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর রাত ২টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের দহপাড়া গ্রামে তার মামার বাড়ির সন্ধান পাওয়া যায় এবং পরে তাকে সেখানে পৌঁছে দেওয়া হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর শেরপুর উপজেলা সভাপতি নিমাই ঘোষ বলেন, “বিপদে পড়লে মানুষ পুলিশের কাছেই যায়। সেখানে যদি দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, তবে সাধারণ মানুষ মানবিক কাজে নিরুৎসাহিত হবে।”

অভিযোগের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা আছে যে, কোনো প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে থানায় রাখা যাবে না। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই আমরা তাদের আত্মীয়স্বজনের খোঁজ করার পরামর্শ দিয়েছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, “বিষয়টি জানতে পেরে মানবিক দিক বিবেচনায় মেয়েটিকে থানা হেফাজতে রাখার জন্য আমি ওসিকে অনুরোধ করেছিলাম। তবে পরে জানতে পেরেছি, তাকে থানায় রাখা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিনা আক্তার...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম...

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে...

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯২ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও...

শিশু রামিসার বাবার বক্তব্য ‘অমূলক নয়’, বললেন আইনমন্ত্রী

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার ক্ষোভভরা বক্তব্যকে...