বগুড়ার ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে ঈদের আগে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামের এক স্কুলছাত্র।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হৃদয় রহমান ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের কাছে নতুন মোটরসাইকেল কেনার বায়না করে আসছিল হৃদয়। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে বাবা তা কিনে দিতে দেরি করেন। এ নিয়েই অভিমান থেকে পরিবারের অজান্তে নিজ ঘরের ভেতরে তীরের সঙ্গে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় হৃদয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে

নিহতের বাবা জানান, আমার ছেলে হৃদয় কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বায়না করছিল। তাকে কিছুদিন পরে কিনে দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলি। কিন্তু এমন ঘটনা ঘটবে, তা কল্পনাও করতে পারিনি।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের পক্ষ কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

Crypto casino play app and mobile guide for Sweden

Practical Guide to Crypto Casino Play in SwedenGetting Started: Registration and Verification First...

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পূর্ব শত্রুবার জেরে মাসুম হোসেন (২৮) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে...

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত চালক

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সজোরে ধাক্কায় হেলপার নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকাল ৬টার...

Crypto casino play app and mobile guide for Sweden

Practical Guide to Crypto Casino Play in SwedenGetting Started: Registration...

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পূর্ব শত্রুবার জেরে মাসুম হোসেন (২৮) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার...

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত চালক

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সজোরে ধাক্কায় হেলপার নিহত এবং চালক গুরুতর আহত...

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত নাঈম এন্ড নাহিদ ফুড প্রোডাক্টস নামের একটি লাচ্ছা ও সেমাই...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত...