বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে হঠাৎ এ ঘটনায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়। বুধবার (২৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে ওপর থেকে এক যুবক নিচে পড়ে গেলে চারদিকে চিৎকার শুরু হয়। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

শপিং কমপ্লেক্সের এক নিরাপত্তাকর্মী জানান, তিনি দক্ষিণ পাশের একটি অংশে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বিপরীত পাশে দেখতে পান, একজন যুবক ওপর থেকে নিচে পড়ে গেছেন। তার হাতে ছোট একটি ব্যাগ ছিল বলেও তিনি জানান

নিচতলার একটি দোকানের কর্মী রাজিবুল ইসলাম বলেন, ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে তাকিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছেন। পরে কয়েকজন মিলে তাকে দ্রুত হাসপাতালে পাঠান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের প্রায় ২৭ বছর বয়সী এক যুবককে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শপিং কমপ্লেক্সের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মেজর মিজান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি ওপরের তলা থেকে লাফ দিয়েছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশৈন্যু মারমা বলেন, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর থেকে তিনি তীব্র অর্থনৈতিক কষ্টের মুখোমুখি...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি ঈদে কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, সুপারভাইজার ও হেলপার নিহত

বগুড়ার কাহালু উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে...