ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে এখন শুধু কান্নার শব্দ। যে ছেলেটি ঈদে নতুন জামাকাপড় নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, সে ফিরছে নিথর দেহ হয়ে। সংসারের হাল ধরতে এক বছর আগে ঢাকায় পাড়ি জমানো রবিউল ইসলামের (২২) ঈদযাত্রা থেমে গেল রাজধানীর ভয়াবহ সড়ক দুর্ঘটনায়।

বুধবার (২৭ মে) সকালে রাজধানীর নর্দার নতুন বাজার এলাকায় দুই বাসের সংঘর্ষে নিহত হন রবিউল। দুর্ঘটনার খবর পৌঁছানোর পর থেকেই শোকে ভেঙে পড়েছে তার পরিবার।

রবিউল ছিলেন পরিবারের সবচেয়ে ছোট সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে তাকেই ঘিরে ছিল বাবা-মায়ের সবচেয়ে বেশি আশা। বাবা মো. মজিবর সিকদার আগে রিকশা চালানোসহ বিভিন্ন দিনমজুরের কাজ করতেন। অসুস্থ হয়ে পড়ার পর নিয়মিত কাজ করতে পারেন না। মা শাহিনুর বেগম গৃহিণী। বড় ভাই রেজাউল সিকদার গভীর নলকূপ বসানোর কাজ করেন। বড় বোনের বিয়ে হয়েছে আগেই।

অভাবের সংসারে থেকেও থেমে থাকেননি রবিউল। ২০২৪ সালে মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর বাবার অসুস্থতা আর সংসারের চাপ দেখে পড়াশোনা আর এগিয়ে নিতে পারেননি। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে চলে যান ঢাকায়। উত্তরার একটি চায়নিজ রেস্তোরাঁয় চাকরি নিয়ে যা আয় করতেন, তা দিয়েই চলত সংসার আর বাবার চিকিৎসা।

পরিবারের সদস্যরা জানান, ঈদুল আজহা সামনে রেখে কয়েকদিন ধরেই বাড়ি ফেরার কথা বলছিলেন রবিউল। সবার জন্য নতুন কাপড়ও কিনেছিলেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বাবাকে ফোন করে জানান, তিনি ছুটি পেয়েছেন। তখনই রওনা দিতে চাইলে বাবা সকালে আসতে বলেন।

সেই কথাই এখন বারবার মনে পড়ছে বাবার।

কান্নাজড়িত কণ্ঠে মজিবর সিকদার বলেন, ‘পোলাডা কইছিল, আব্বা আমি আইতাছি, একসাথে ঈদ করুম। রাতে রওনা দিতে চাইছিল, আমি সকালে আসতে কইছি। সকালে খবর আইলো, আমার রবিউল আর নাই…’ছেলের কথা বলতে গিয়েই বারবার ভেঙে পড়ছিলেন তিনি।

মা শাহিনুর বেগমও ছেলের স্মৃতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘রবিউল কামাই কইরা টাকা পাঠাইতো। ওই টাকায় ওর বাবার চিকিৎসা করতেছি। কত আশা কইরা বাড়ি আইতেছিল। এখন কেউ বাড়িতে আইলেই আমি জিগাই—আমার রবিউল আইছে?’

স্বজনদের আহাজারিতে এখন ভারী পুরো বাড়ির পরিবেশ। প্রতিবেশীরাও এসে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৬টার দিকে রাজধানীর নর্দার নতুন বাজার এলাকায় ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন অন্তত ১০ জন।

নিহতদের মধ্যে রয়েছেন বাগেরহাটের লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর রবিউল ইসলাম (২২)।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

জনপ্রিয়

অপরাধ

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার করে থানায় নেওয়ার পর সিদ্ধান্ত হয়,...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের...

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো....

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয়...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড...