কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যদিকে নগরজুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে দিনভর ব্যস্ত সময় পার করছেন দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীর মহাখালী, মিরপুর, এয়ারপোর্ট, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় কোরবানির কার্যক্রম চলতে দেখা যায়। ঈদের নামাজ শেষে শহরের নানা প্রান্তে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে পশু কোরবানি।

এদিকে কোরবানির পর দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। যেখানে কোরবানি শেষ হচ্ছে, সেখান থেকেই বর্জ্য পরিষ্কারের কাজ শুরু করছেন তারা।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিনে রাজধানীকে দ্রুত বর্জ্যমুক্ত রাখতে প্রায় ৩১ হাজার স্থায়ী ও অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। পাশাপাশি ৭ শতাধিক যান-যন্ত্রপাতি ব্যবহার করে এই বর্জ্য অপসারণ কার্যক্রম চালানো হচ্ছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে রাজধানীর অধিকাংশ এলাকা বর্জ্যমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সবমিলিয়ে ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে পুরো কার্যক্রম শেষ করার প্রস্তুতিও রয়েছে বলে জানা গেছে। এ সময় একজন পরিচ্ছন্নতাকর্মীকে গড়ে প্রায় সোয়া এক টন বর্জ্য অপসারণের দায়িত্ব পালন করতে হচ্ছে।

এছাড়া কোরবানির স্থান পরিষ্কার রাখতে নগরবাসীর মাঝে ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করেছে সিটি করপোরেশন। দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে শহর পরিষ্কার রাখতে নগরবাসীর সহযোগিতাও প্রত্যাশা করা হচ্ছে।

ঈদের আনন্দের মধ্যেই পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে দিনভর মাঠে রয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

জনপ্রিয়

অপরাধ

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের ডিজে হাইস্কুল মাঠে অস্থায়ী ঈদগাহ ময়দানে...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও...

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার করে থানায় নেওয়ার পর সিদ্ধান্ত হয়,...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায়...

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার...

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে এখন শুধু কান্নার শব্দ। যে ছেলেটি ঈদে নতুন জামাকাপড়...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র...

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির...