বগুড়ায় চামড়ার বাজারে ধস, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কোরবানির ঈদ ঘিরে প্রতি বছর যে চামড়ার বাজার সরগরম থাকে, এবার বগুড়ায় দেখা গেছে ভিন্ন চিত্র। দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা। অনেকেই বলছেন, চামড়া বিক্রি করে মূলধন ফেরত পাওয়াই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকার ট্যানারি মালিকদের কাছে আগের বছরের কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে। সেই টাকা দীর্ঘদিন ধরে আটকে থাকায় নতুন করে ব্যবসায় বিনিয়োগ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এর সঙ্গে লবণের দাম বৃদ্ধি ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

- Advertisement -

মৌসুমি ব্যবসায়ীরা জানান, গ্রামাঞ্চল থেকে গরুর চামড়া ৫০০ থেকে ৮০০ টাকায় কিনে শহরের বাজারে এনে বিক্রি করতে হচ্ছে ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে। এতে পরিবহন খরচ, শ্রমিক মজুরি ও অন্যান্য ব্যয় মেটানোর পর লোকসান ছাড়া কিছু থাকছে না।

খাসির চামড়ার বাজারেv পরিস্থিতি আরও বেশি খারাপ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, শহরের বাজারে খাসির চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ২০ টাকায়। অথচ সংগ্রহের সময় প্রতিটি চামড়ার জন্য ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে।

- Advertisement -

মৌসুমি ব্যবসায়ী মংলা মিয়া বলেন, “গ্রাম থেকে বেশি দামে চামড়া কিনেছি। এখন বাজারে এনে কম দামে বিক্রি করতে হচ্ছে। গাড়িভাড়া আর শ্রমিকের খরচ দেওয়ার পর হাতে কিছুই থাকছে না।”

ক্রেতাদের মতে, গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়া ল্যাম্পি রোগের কারণে অনেক চামড়ার মান নষ্ট হয়েছে। সরকার নির্ধারিত দামে মূলত ভালো মানের চামড়াই কেনা হচ্ছে। নিম্নমানের চামড়ার চাহিদা কম থাকায় দামও পড়ে গেছে।

- Advertisement -

আড়তদার রিপন তালুকদার বলেন, “ট্যানারিগুলোর কাছে আগের পাওনা আটকে আছে। সেই টাকা না পেলে বড় পরিসরে ব্যবসা চালানো কঠিন।”

আরেক আড়তদার জুয়েল হোসেন বলেন, “লবণের দাম বেড়েছে, সংরক্ষণ খরচও অনেক বেশি। বাজারে চাহিদা কম থাকায় কেউ ঝুঁকি নিতে চাইছে না।”

ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত বকেয়া পরিশোধ ও বাজারে স্থিতিশীলতা না ফিরলে আগামী দিনে চামড়া শিল্পে আরও বড় সংকট তৈরি হতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও। প্রিয় দল ইংল্যান্ডের খেলা মাঠে বসে...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যোগ্যতা...

কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় খাবার খাওয়ার সময় গলায় কোরবানির মাংস আটকে আখিতারা খাতুন ওরফে আঁখি (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও।...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা...

কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় খাবার খাওয়ার সময় গলায় কোরবানির মাংস আটকে আখিতারা খাতুন ওরফে আঁখি (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু...

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে আছেন লিওনেল মেসি। ২৬...

বগুড়ায় ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে ঈদের দিন স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে...

শেরপুর-ধুনট সড়কে ত্রিমুখী সংঘর্ষে ঝরল দুই শিক্ষার্থীর প্রাণ

বগুড়ার শেরপুরে দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী...