সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

তথ্য প্রদানে বগুড়া পরিবেশ অধিদপ্তরের অনিহা

বিশেষ সংবাদ

মৌখিকভাবে জানানোর মতো হলেও তথ্য পেতে তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমে আবেদন করতে হয়েছে। এতে কালক্ষেপনের মাধ্যমে সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা বলে দাবি করেছেন তিনি।

তথ্য প্রদানে বগুড়া পরিবেশ অধিদপ্তরের অনিহা প্রকাশ পেয়েছে। পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে বগুড়ার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ করেছেন দৈনিক আজকের পত্রিকার বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রতিনিধি রঞ্জন কুমার দে।

জানা যায়, প্রায় ৪ বছর আগে বগুড়ার শেরপুরে একটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন এলকার জনগণ। তাদের দাবি কারখানর বিষাক্ত বর্জ্যের কারণে এলাকার নদী, মাটি, বায়ু ও ভূগর্ভস্থ পানি দূষিত হয়েছে। এর প্রতিকার চেয়ে তারা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন। এবিষয়ে প্রতিবেদন তৈরি করার জন্য সাংবাদিক রঞ্জন কুমার দে বগুড়ার পরিবেশ অধিপ্তর কার্যালয়ে তথ্য সংগ্রহের জন্য কয়েক দফা গেলেও তাকে কোন তথ্য প্রদান করা হয়নি। তাই বাধ্য হয়ে বুধবার তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমে তথ্য চেয়ে আবেদন করেছেন তিনি।

আবেদনে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় থেকে গত ১০ এপ্রিল ২০২৩ তারিখে ৬ মাস মেয়াদী পরিবেশতগত ছাড় পত্র প্রদান করা হয়েছে। গত ৬ জুন ২০২৩ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে প্রতিষ্ঠানটিকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে এবং গত ২২ জুন ২০২৩ তারিখে তদন্ত কমিটি কারখানা পরিদর্শন করেছেন। কিন্তু কারখানা এখনও চালু আছে। কারখানাটির সহকারি ব্যবস্থাপকের বক্তব্য অনুযায়ি, তারা আপিল করেছেন এবং আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত কারখানা চালু রাখার নির্দেশনা রয়েছে।

আবেদনে উল্লেখ্য,

তাই তিনি জনতে চান, ক) ১০ এপ্রিল ২০২৩ তারিখে পরিবেশগত ছাড় পত্র প্রদান করার সময় কারখানাটির বিধিমোতাবেক ব্যবস্থাপনা যথাযথ ছিলো কিনা।
খ) গত ৬ জুন ২০২৩ কী কী কারণে কারখানাটিকে দন্ড ও বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে?
গ) কারখানার সহকারি ব্যবস্থাপক জাহিদুল হাসান শিশিরের দাবি অনুযায়ি তারা কী ধরণের আপিল করেছেন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক কারখানা চালু রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে কিনা?
ঘ) ২২ জুন ২০২৩ তারিখে তদন্ত কমিটি কারখানা পরিদর্শন শেষে যে প্রতিবেদন দিয়েছেন তার কপি।

এবিষয়ে সাংবাদিক রঞ্জন কুমার দে বলেন, এই তথ্যগুলো জনগুরুত্বপূর্ণ ও প্রতিবেদন তৈরি করার জন্য একজন সাংবাদিকের জানার অধিকার রয়েছে। এগুলো মৌখিকভাবে তাৎক্ষণিক জানানো সম্ভব। কিন্তু কর্তৃপক্ষ তথ্য দেওয়ার কথা বলে কালক্ষেপণ করেছেন। সর্বশেষ গত মঙ্গলবার তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমে আবেদন করতে পরামর্শ দিয়েছেন বগুড়া জেলার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। তাই বিধিমোতাবেক বুধবার পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইনের কাছে আবেদন করেছি। এভাবে অসহযোগীতা করলে সাংবাদিকদের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে।

এ বিষয়ে বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: মিকাইল হোসাইনের মোবাইলে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

তথ্য প্রদানে এমন অনিহার কারণ জানতে চাইলে বগুড়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ বলেন, “বিষয়টি এমন নয়, বিষয়টি নিয়ে আমরা অথরিটির সাথে কথা বলেছি, উনারা আমাকে ডকুমেন্টগুলো তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে প্রদান করতে বলেছেন”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা ও...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।তিনি বলেন, পরিবেশ...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন...