বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল

বিশেষ সংবাদ

বগুড়ায় আওয়ামী লীগের মিছিল ও শান্তি সমাবেশ কর্মসুচি পালিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা সদরের বনানী ও মাটিডালি এলাকায় এই শান্তি সমাবেশ ও মিছিল করা হয়েছে। বুধবার ব বনানী স্ট্যান্ডে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর নেতৃত্বে সমাবেশে, শহরের অপরদিকে মাটিডালি মোড়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বগুড়ায় আওয়ামী লীগের উদ্যোগে শহরের বনানীতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গত (২৮ অক্টোবর) শনিবার ঢাকায় মহাসমাবেশের নামে জামায়াত, বিএনপি যেটা করেছেন সেটা কখনো দেশবাসীর কাম্য ছিল না। জামায়াত, বিএনপি জোটের অযুক্তিক আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আগামীতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, শাহ আখতারুজ্জামান ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত,

শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল হাসান ববি, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতিআলমগীর হোসেন স্বপন, বাবু দিলীপ কুমার চৌধুরী।

রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে
বুধবার বগুড়ার বনানীতে জামায়াত, বিএনপি’র অবরোধের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু | ছবি : অন্বেষণ।

এর আগে বনানীতে জামায়াত, বিএনপি’র অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল করে আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এদিকে একই সময়ে শহরের মাটিডালি এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে জামাতে-বিএনপি অবরোধের নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

বগুড়ায় শান্তি সমাবেশ এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, তপন চক্রবর্ত্তী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বনানী ও মাটিডালির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি)...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চুক্তির ভালো-মন্দ সব দিক...

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও...

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা দেশের স্বার্থে খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার...

আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত...

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...