অন্বেষণ ডেস্ক :

নাশকতার পরিকল্পনার সময় ১৬ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

বিশেষ সংবাদ

নাশকতার পরিকল্পনার সময় ১৬ জামায়াত নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জামায়াত বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল শেষে নাশকতার পরিকল্পনার সময় ১৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে অবরোধ সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। হাজীগঞ্জ নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে।

সে সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এতে জামায়াতের নেতাকর্মীরা দৌড়ে পালানোর সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ১২ জনকে গ্রেফতার করে। অপর দিকে পুলিশ ওই মিছিল থেকে আরও ৪ জনকে গ্রেফতার করেন।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক তামিম ইসলাম জয় জানায়, আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শান্তি সমাবেশ ও অবরোধ বিরোধী মিছিল কর্মসূচি শুরু করি।

মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে যেতে থাকি। এ সময় জামায়েত নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা তাদেরকে ধাওয়া দিলে সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমরা ১২ জন জামায়েত নেতাকর্মীকে গ্রেফতার করি। অন্য দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও ৪ জনকে গ্রেফতার করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানায়, অবরোধের সমর্থনে মিছিলের পর মোট ১৬ জন জামায়াত নেতাকর্মী গ্রেফতার হয় নাশকতার প্রস্তুতির কারনে । পরে এই ১৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নাশকতার মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড, সকালে মোবাইলে পৌঁছেছে টাকা

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পাওয়ার আগেই তাদের মোবাইলে সরকারি সহায়তার টাকা পৌঁছে...

মামলা বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বেআইনি গ্রেফতার ও মামলা বাণিজ্যের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে গুম ও বিচারবহির্ভূত...

বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: শিশির মনির

সংসদে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের বিষয়ে বিরোধী দলের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির...

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড, সকালে মোবাইলে পৌঁছেছে টাকা

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পাওয়ার আগেই...

মামলা বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বেআইনি গ্রেফতার ও মামলা বাণিজ্যের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে...

বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: শিশির মনির

সংসদে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের বিষয়ে বিরোধী দলের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও...

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০) নামের এক ব্যক্তির সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে...

শেরপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক...

২৮ লাখ টাকা ব্যয়ে শেরপুরে বাগড়া খাল পুনঃখনন শুরু

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে কৃষি ও কৃষকের উন্নয়নে...