নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারি গাছ কাটার অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভবানীপুর আঞ্চলিক সড়কের তিরাইল বিশ্বা গ্রামে ৩ টি সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে ওই এলাকার জনৈক কালিপদ মাষ্টারের বিরুদ্ধে। ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সেই গাছ কাটার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিরইল বিশ্বা আঞ্চলিক সড়কটি পাকা করনের জন্য কাজ চলছে। তিরাইল বিশ্বা গ্রামে প্রায় ১৫-২০ বছর আগে লাগানো ২টি আম গাছ ও একটি পাইকর গাছ (বটগাছ) রাস্তার মধ্যে পড়ায় কাজ বন্ধ রাখে ঠিকাদার। সেই গাছগুলো ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে বিশ্বা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ ওই তিনটি গাছ স্থায়ীয় ব্যবসায়ী রঞ্জিতের কাছে বিক্রি করে।

এ বিষয়ে কালিপদ মাষ্টার বলেন, রাস্তার উপর গাছ হওয়াতে সরকারি গাছ বলে চেয়ারম্যান কাঁটতে নিষেধ করে। এরপর প্রায় ১৫ দিন হয়ে যায় কাজ বন্ধ থাকে। পরে চেয়ারম্যানকে নিয়ে বসা হয়। এরপর তার নির্দেশেই গাছগুলো বিক্রি করেছি। গাছ ব্যবসায়ী গাছগুলো কাটা শুরু করেছে।

এ বিষয়ে বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ওই গাছগুলো সড়কের মাঝে পড়ায় কালিপদ মাস্টারকে কাটার অনুমতি দেয়া হয়েছে। তাছাড়া ওই গাছগুলো সরকারের নয়।

শেরপুর উপজেলা রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, এই গাছ গুলো ভূমি কর্মকর্তা বা ইউএনও দেখবে। কারণ এটা বন বিভাগের নয়। শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, রাস্তার ধারের সরকারি গাছ কাটার জন্য কেউ অনুমতি নেয়নি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। দীর্ঘ...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে আত্রাই রেল...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল...