শেরপুর (বগুড়া) প্রতিনধি :

শেরপুরে অনুমোদন বিহীন কারখানার দূষণে অতিষ্ট জনজীবন

বিশেষ সংবাদ

শেরপুরে অনুমোদন বিহীন কারখানার দূষণে অতিষ্ট জনজীবন বগুড়ার শেরপুর আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা রাইস ব্রান তৈরির কারখানার পরিবেশ দূষণে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এলকাবাসীর অভিযোগ, এতে শিক্ষার্থীদের লেখাপড়া, এলাকাবাসীর স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হচ্ছে। তাই তারা অতিদ্রুত কারখানাটি বন্ধ করার দাবি জানিয়েছেন।

সরেজমিনে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম উত্তর পাড়া গ্রামে আবাসিক এলকায় স্থাপন করা হয় আল্লাহ্-ওয়ালা সেমি অটো রাইস মিল। নামে রাইস মিল হলেও কার্যত সেখানে ধানের তুষ থেকে ডি-অয়েলড রাইস ব্রান (ডিওআরবি) তৈরি করা হয়। দিনরাত কারখানার শব্দ ও রাইস ব্রানের গুড়ায় দূষিত হচ্ছে আশেপাশের এলকা। এতে শিক্ষার্থীদের লেখাপড়া, এলাকাবাসীর স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হচ্ছে। এবিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে গত ২৮ ফেব্রুয়ারী পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ে ও শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়। এর প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে কারখনার মালিক আমিনুল ইসলাম ও রেজাউল করিম আকন্দকে তৃতীয় দফায় কারণদর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু তাদের কাছ থেকে কোন জবাব না পেয়ে গত ২২ জুন বগুড়া জেলা কার্যালয় থেকে কারখানাটির বিরুদ্ধে এনফোর্সমেন্ট টিমের কার্যক্রম পরিচলানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে সুপারিশ করা হয়। কিন্তু এরপওর থেমে নেই কারখনাটির কার্যক্রম।

রাইস মিলে ধানের তুষ থেকে ডি-অয়েলড রাইস ব্রান (ডিওআরবি) তৈরি করা হচ্ছে | ছবি : অন্বেষণ।

এলাকাবসীর পক্ষে অভিযোগকারী মহিবুল হাসান সজল বলেন, “আমাদের অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর কারখানাটিকে তিনবার নোটিশ দিয়েছে, এনফোর্সমেন্ট টিম পরিদর্শন করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। কিন্তু এখনও কার্যক্রম বন্ধ হয়নি। উপরন্তু অভিযোগ করা কারণে কারখানার মালিক আমাকে বিভিন্নভাবে হুমকী দিচ্ছে।“

শেরপুরে অনুমোদন বিহীন কারখানার পরিবেশ দূষণের কারণে এলাকায় বাসবাস করা দূরহ হয়েছে বলে জানিয়েছেন এলকাবাসী।

আব্দুল মোমিন আকন্দ বলেন, “কারখানার বিকট শব্দের কারণে আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারে না। এছাড়াও গুড়ার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে।“

সালেহা বেগম বলেন,”কারখানাটি চালু থাকলে বিদ্যুতের ভোল্টেজ কমে যায়। এজন্য পানির পাম্প, বৈদ্যুতিক বাতিসহ সকল সরঞ্জাম দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না।“

পরিবেশ দূষণের বিষয়টি অস্বীকার করে কারখানার মালিক রেজাউল করিম আকন্দ বলেন, “আমরা সাবার মতো করেই কারখানা চালাচ্ছি। অভিযোগ উঠার কারণে পরিবেশগত ছাড় পত্রের জন্য আবেদন করা হয়েছে। অচিরে আমরা সেটাও পেয়ে যাব।“

তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছন বগুড়া জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, “পরিবেশ দূষণের কারণে কারখানা কর্তৃপক্ষকে একবার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানাটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করার আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের মানুষের...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয়...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ লক্ষ্যে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ...

ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে বগুড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে...

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও...