রংপুরের তারাগঞ্জে ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রংপুরের তারাগঞ্জে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২ জানুয়ারি) তারাগঞ্জ থেকে বুড়িরহাটগামী সড়কের বুড়িরহাট বাজারের চৌপথি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়ারচড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায়।

আহতরা হলেন, ট্রলি চালক মিল্লাত হোসেন তারাগঞ্জ উপজেলার সয়ার পঞ্চায়েতপাড়া গ্রামের মো: সাহানতুল্লার ছেলে এবং বারাপুর গ্রামের মজিবর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি ট্রলি এবং তারাগঞ্জ থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ট্রলি চালক, মোটরসাইকেলের ২ আরোহী ও ১ জন পথচারী গুরুত্বর আহত হয়েছে।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তারা মারা যান।

রংপুরের তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান অভিযোগ করেছেন যে, তার আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র,...