শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

নাটোরে দু’টি ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

বিশেষ সংবাদ

নাটোরে দু’টি ট্রাকের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। নাটোরের গুরুদাসপুরে বালু ভর্তি চলন্ত ট্রাককে পিছন থেকে অপর ১টি ট্রাক ধাক্কা ‍দিলে পেছনের ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

শনিবার (০৬ জানুয়ারি) ভোরে গুরুদাসপুর উপজেলার গলাকাটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ জেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা ট্রাক চালক মো: শাহীনুর আকাশ (২৮) এবং একই জেলার অচিন্তপুর গ্রামের ট্রাক চালকের সহকারী (হেলপার) মো: জসিম উদ্দিন (২৬)।

নাটোরে দু’টি ট্রাকের সংঘর্ষের বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এন এম মো: মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর থেকে এক সাথে বালু ভর্তি ২টি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশ্যে আসে। আজ ভোর ৫ টার দিকে নাটোর থেকে বনপাড়াগামী মহাসড়কের গুরুদাসপুর উপজেলার গলাকাটা এলাকায় ট্রাক ২টি পৌঁছালে পেছনে থাকা ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়।

পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পেছনের ট্রাকের চালক ও তার সহকারীকে উদ্ধার করে স্থানীয় ১টি হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ট্রাক ২টি পুলিশের হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আমীর এজাজ...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...

বগুড়া-৬ আসনে ধানের শীষে বড় জয়, বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির...