শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

বেনাপোল এক্সপ্রেসে রাজবাড়ীর ৩ যাত্রী নিখোঁজ

বিশেষ সংবাদ

বেনাপোল এক্সপ্রেসে রাজবাড়ীর ৩ জন যাত্রী নিখোঁজ হয়েছে। রাজধানীতে অগ্নিদগ্ধ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ীর ৩ যাত্রীর এখনও খোঁজ পওয়া যায়নি। আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নিখোঁজ তিন জনের পরিবারের বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৮), এলিনা (৩৮) ও আবু তাহলা (২৪)। সর্ব প্রথমে সৌমি ও এলিনার নিখোঁজের খবর জানা গেলেও পরে আবু তালহার বিষয়টি জানা যায়।

নিখোঁজ চন্দ্রিমা চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত শ্রী চিত্ত রঞ্জন চৌধুরীর মেয়ে। ঢাকায় এশিয়া পেসিফিক ইউনিভার্সিটিতে পরাশুনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এলিনা ইয়াসমিন (৩৮) রাজবাড়ী পৌরসভার লক্ষীকোল রাজারবাড়ী গ্রামের মৃত মো: সাঈদুর রহমানের মেয়ে। বাবার মৃত্যুর দশ দিন আগে ৫ মাসের শিশু সৈয়দ আরফানকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিলেন এলিনা।

মো: আবু তাহলা কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মো: আব্দুল হকের ছেলে।

চন্দ্রিমার ভাই অতনু প্রামাণিক জানান, ট্রেনে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত চন্দ্র্রিমার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। গতরাত থেকে ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতাল, আনোয়ারা মেডিকেলে খোঁজ নিয়েছি। কিন্তু অনেক যায়গায় খুঁজেও আমর বোনকে পাওয়া যাচ্ছে না।

এলিনার মামা রাজবাড়ী জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাড. কে এ মো: বারি আমার, আমার ভাগ্নি এলিনার সন্ধান এখন পর্যন্ত পাইনি। আমরা রাজধানী সব জায়গাতেই খোঁজাখুজি করছি।

আবু তাহলার বাবা জানান, আমার ছেলে তাহলা বেনাপোল এক্সেপ্রেসে ঢাকায় ফিরছিল। সে ফোন করে বলেছিল ঢাকায় এসে আমাকে ফোনে নিশ্চিত করবে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি আমরা

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আমীর এজাজ...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তার প্রেক্ষিতে কৃতজ্ঞতা...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তার দাবি, পরিকল্পিতভাবে মিডিয়া, বিভিন্ন এজেন্সি...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।...

বগুড়া-৬ আসনে ধানের শীষে বড় জয়, বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২...

কুমিল্লা-৪ দেবিদ্বারে ভোট বর্জনের ঘোষণা জসিমের, কারচুপির অভিযোগ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে...