অন্বেষণ ডেস্ক :

কুমিল্লায় শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

বিশেষ সংবাদ

কুমিল্লায় শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কের বাগুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী মো: মুছা আলী (৪০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর নাজির পাড়া গ্রামের মৃত মো: মাজেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুছা আলী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পাশে কাপড় ও জুতা বিক্রি করতেন। ২ দিন আগে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে নিজ শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার রাত ৮টার দিকে পরিচিত এক লোকের কল আসলে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন রাত ৯টার দিকে মুছার মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীকে কল করে একজন জানায় তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। টাকা দিলে স্বামীকে ছেড়ে দেওয়া হবে। পরে দাবি অনুযায়ী অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানো হয়। তারপর রাত ১০টার নিহতের স্ত্রী স্বামীর হত্যাকাণ্ডের খবর পান।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, কয়েকজন যুবক মুছা আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লায় শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নয়ন মিয়া জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত মুছা আলীর বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে...