বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

মেম্বারের দেওয়া খিচুড়ি খেয়ে পাঁচ শতাধিক গ্রামবাসী অসুস্থ

বিশেষ সংবাদ

মেম্বারের দেওয়া খিচুড়ি খেয়ে পাঁচ শতাধিক গ্রামবাসীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। নরসিংদীর মনোহরদী উপজেলায় মসজিদে নামাজের পর বিতরণ করা খিচুড়ি খেয়ে পাঁচ শতাধিক নারী ও পুরুষ জ্বর, বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর, পূর্ব রামপুর, নূর আহমদপুর, চরসাগরদী, তাতারকান্দা, জীবকায়া, কানারাবাড়ী, পাড়াতলা এলাকায় জুমার নামাজের পর মসজিদে বিতরণ করা খিচুড়ি খেয়ে গ্রামবাসীরা অসুস্থ হয়েপড়েন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা: সেলিনা বেগম বিভিন্ন গ্রামের প্রায় ১৬টি মসজিদের মুসল্লিদের মাঝে খিচুড়ি বিতরণ করেন। প্যাকেট করা এ খিচুড়ি গুলো অধিকাংশ মুসল্লিরা বাড়িতে নিয়ে যায়। পরে যারা এ খিচুড়ি খেয়েছেন তাদের অধিকাংশই জ্বর, বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এতে শিশুসহ প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অনেক জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নারী ইউপি সদস্য সেলিনা বেগম জানান, আমার মানত ছিল নির্বাচনী এলাকার সব মসজিদের মুসল্লিদের খিচুড়ি খাওয়াবো। সেই জন্য বাবুর্চি দিয়ে নিজ বাড়িতে খিচুরি রান্না করে সকলের মাঝে বিতরণ করা হয়। গ্রামবাসীদের অসুস্থ হওয়ার খবর পেয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে কেন এমন হলো সেটা বুঝতে পারছি না।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রাশেদুল হাসান মাহমুদ জানান, মেম্বারের দেওয়া খিচুড়ি খেয়ে খিচুড়ি খেয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। খাদ্যে বিষক্রিয়ায় তারা সাকলে অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখন তারা সবাই ঝুঁকিমুক্ত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...