নওগাঁ প্রতিনিধি :

মুঘল আমলের মসজিদের সন্ধান মিললো নওগাঁর মহাদেবপুরে

বিশেষ সংবাদ

নওগাঁর মহাদেবপুর উপজেলার নিভূত পল্লী হাতিমন্ডলা গ্রামে মুঘল আমলের শেষের দিকের পুরাতন এক মসজিদের সন্ধান মিলেছে। বর্তমানে এ মসজিদটি এক নজর দেখতে সেখানে শত শত মানুষ ভীড় করছে। তাদের ভীড়ে এলাকায় মুখরিত হয়ে উঠেছে।

এর মাঝে কেউ একটি কুরআন মাজিদ তার পার্শ্বে রেখে দেন যেটা সে সময়ের বলে মনে করছেন কেউ কেউ। তবে এ মসজিদটি মুঘল আমলের শেষের দিকে তৈরি করা হয়েছিল এবং সেখানে প্রাপ্ত কুরআন মাজিদ সম্প্রতি সময়ের বলে নিশ্চিত করেছেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম।

সরেজমিনে গিয়ে জানা যায়, এ পুরাকীর্তি মসজিদটি সন্ধান পাওয়ার আগে এখানে দীর্ঘদিন ধরে নানা ঝোপ-জঙ্গলে বেষ্টিত হয়ে অযত্ন অবহেলায় অরক্ষিত হয়ে পড়ে ছিল। বর্তমানে এর আশেপাশের জমি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছিলেন এলাকার ধর্মপ্রাণ মুসলিমরা। বর্তমান কবরস্থানটি সংস্কারের জন্য বন-জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এটি মসজিদ বলে জানতে পারে স্থানীয়রা।

বর্তমানে এটি ভেঙ্গে গেছে তার পার্শ্বে পড়ে আছে সেই মসজিদের একটি গুম্ভজ। এর পার্শ্বে একটি স্তম্ভ ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে। এছাড়াও ওই গ্রামে একই সাদৃশ্য আরও দুইটি স্তম্ভসহ এরকম পুরাকৃর্তীর নিদর্শন দেখা গেছে। বর্তমানে সন্ধান পাওয়া এ মসজিদের নতুন নামকরণ করা হয়েছে “আলনূর জামে মসজিদ”। স্থানীয়দের পক্ষ থেকে সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে নতুনভাবে সদ্য আবিষ্কৃত সর্বপ্রাচীন এ মসজিদের।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আলম বলেন, আমি এই জায়গা পরিষ্কার করতে গেলে ভেঙে যাওয়া ওই মসজিদের ধারে একটি কুরআন শরীফ পাই। এটি কোন সময়ের তা আমার জানা নেই। সেই কুরআন শরীফটি সেখানে রেখে দিয়েছি

এ বিষয়ে জানতে চাইলে পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো: ফজলুল করিম বলেন, স্থাপনাটির কারুকাজ, ইটের গাঁথুনি, ইটের সাইজ, নকশা ও অন্যান্য বৈশিষ্ট্য দেখে এটিকে মোগল আমলের শেষ দিকের স্থাপনা বলে মনে হয়। তবে স্থাপনাটির ভিতরে রেখে যাওয়া কোরআন শরীফটি অতি সম্প্রতি কালের ছাপানো বলেই মনে হয়। বিদ্যমান স্থাপনাটির দক্ষিণে ভেঙে যাওয়া স্থাপনাটি সম্ভবত মসজিদ ছিল। যার উপরের গম্বুজটি ভেঙে নিচে পড়ে আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা...