সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ৩

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাড়াশ উপজেলার ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা-মহিষলুটি বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৫ টার দিকে রাজশাহী থেকে একটি মালবাহী ট্রাক এবং সিরাজগঞ্জ থেকে আসা বাসা বাড়ির মাল বোঝাই একটি ছোট পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় পিকআপের চালক মো: শরিফুল ইসলাম (৩৫) মারা যান। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর এলাকার মৃত মো: আব্দুল মান্নানের ছেলে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ট্যাংরা গ্রামের মো: জাহিদুল ইসলামের ছেলে মো: বাদল (৩০), এবং তার স্ত্রী সোমা আক্তার (২৫), আহত অপর জন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পেনুইন গ্রামের মো: মাসুদ রানার ছেলে মো: ইমতিয়াজ (২০)।

তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এস এম মো: রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিকআপের চালক শরিফুল ইসলামের মৃত্যু হয়েছে। আহত ৩ জন বর্তমানে সুস্থ রয়েছেন।

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনার বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ভরা মৌসুমেও ফসলের ভবিষ্যৎ নিয়ে...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের জন্য...

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।...

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড...

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি...

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে...