সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোছা: মনিজা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (০৩ মার্চ) সকালে হাটিকুমরু থেকে পাবনাগামী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মনিজা খাতুন উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মো: হোসেন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতির ট্রাকটি মনিজা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার সেখান থেকে পালিয়ে যায়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় এক নারী নিহত, এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ইন্সপেক্টর মো: মনিরুল ইসলাম বলেন, শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ীগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন মনিজা খানুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহত নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

