সিরাজগঞ্জের কামারখন্দে ২ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের কামারখন্দে র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাকও জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার ঢাকা থেকে বগুড়াগামী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উলোবাড়িয়া এলাকার মৃত মো: আমজাদ বিশ্বাসের ছেলে মো: উজ্জল হোসেন (৩৩) এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার হারুয়াবাড়ি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো: আশরাফ আলী (৫০)।
সিরাজগঞ্জের কামারখন্দে ২ মাদক কারবারিকে আটকের বিষয়ে র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভদ্রঘাট এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ১টি ট্র্রাকে তল্লাশী চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ২ জন মাদক কারবারিকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

