বগুড়ার ধুনটে

নানীকে অজ্ঞান করে নাতনিকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে চেতনানাশক পদার্থ মিশ্রিত চানাচুর, বিস্কুট এবং জুস খাইয়ে বৃদ্ধা নানীকে অজ্ঞান করে তার নাতনিকে (১৬) ধর্ষণচেষ্টার মামলায় মো: খায়রুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত খায়রুল ইসলাম উপজেলার মাঠপাড়া মো: কমর উদ্দিন সেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই মেয়েটি স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মা ও বাবা জীবিকার তাগিদে গোপালগঞ্জ জেলা সদরে বসবাস করেন। ওই মেয়েটি তার বৃদ্ধা নানীর সাথে মাঠপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকে।

ওই মেয়েটিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে অভিযুক্ত খায়রুল ইসলাম। এ বিষয়টি মেয়ের পরিবার খায়রুলের পরিবারকে জানায়। এতে মেয়েটির উপর ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে খায়রুল। এরপর গত রবিবার (০৩ মার্চ) রাত ৭টার দিকে খায়রুল ও তার সহযোগী একই গ্রামের মো: সাদেক হোসেনের সাথে চানাচুর, বিস্কুট এবং জুস নিয়ে ওই মেয়েটির বাড়িতে যায়।

তারা বিভিন্ন কৌশলে ওই মেয়েটির নানীকে চানাচুর, বিস্কুট ও জুস খাওয়ালে কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়ে নানী। এ সুযোগে খায়রুল ওই মেয়েকে তার নানীর ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে।

এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে খায়রুল ইসলাম এবং সাদেক হোসেন পালিয়ে যায়। পরে মেয়েটির স্বজনরা অচেতন অবস্থায় বৃদ্ধা নানীকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই মেয়েটির বাবা বাদি হয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় খায়রুল ও সাদেককে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মো: খায়রুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ

নানীকে অজ্ঞান করে নাতনিকে ধর্ষণচেষ্টায় এক যুবক আটক, এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সৈকত হাসান জানান, ভিকটিমের জবানবন্দী রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অপর আসামিকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...