পিরোজপুরের নেছারাবাদে

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পিরোজপুরের নেছারাবাদে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মো: মফিজুল শেখ (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে খুলনা সদর থেকে তাকে আটক করা হয়।

বরিশাল র‌্যাব-৮ শনিবার (১৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আটক মফিজুল শেখ পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বরইখালী গ্রামের মো: হায়দার শেখের ছেলে।

পিরোজপুরে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, বিষয়ে বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, আটক মফিজুল শেখসহ অন্য আসামিরা গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ থানার সমুদয়কাঠি এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে (১৫) অপহরণ করে নিয়ে যায়।

এরপর তারা ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে নেছারাবাদ থানা পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। তারপর আসামিরা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ওই কিশোরীর মা নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।

এরপর র‌্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার প্রধান আসামি মো: মফিজুল শেখের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে র‌্যাব-৬ এর সহয়তায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে শুক্রবার রাতে মফিজুলকে আটক করে। এরপর তাকে নেছারাবাদ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার যাত্রা। শনিবার (২৩ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের...

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে...

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর নগরীর আরও দুটি এলাকায় দুই শিশুকে...

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার যাত্রা। শনিবার (২৩ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে...

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ...

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের...

অস্ত্র প্রদর্শনের অভিযোগ দুই ‘শিবির নেতা’র গ্রেপ্তার চাইলেন ছাত্রদলের নাসির

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর...