টাঙ্গাইলের মির্জাপুরে

ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২, আহত ৫

বিশেষ সংবাদ

টাঙ্গাইলের মির্জাপুরে মাটিভর্তি একটি ডাম্পট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মো: শফিউদ্দিনের ছেলে অটোচালক মো: তোফাজ্জল হোসেন (৩৫) এবং গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালী পাড়ার রতন বাকালীর পুত্র সুশান্ত বাকালী (৩৩)। নিহত সুশান্ত বাকালী গোড়াই কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানায় প্রিন্টিং শাখায় কাজ করতেন। আহত ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই একই পরিবারের সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া ৩ জনকে জেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অহতরা হলেন, একই পরিবারের দিঘলিয়া গ্রামের মো: শওকত হোসেন (৪৫), তার স্ত্রী লাকি বেগম (৩৫), ৯ বছরের শিশু মরিয়ম আক্তার ও বগুড়ার সারিয়াকান্দি এলাকার মো: আমিনুল ইসলাম (৩২)। এছাড়া আহত ১ জনের পরিচয় পাওয়া যায়নি। আহত শিশু মরিয়ম ছাড়া সকলেই গোড়াই এলাকার কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানায় কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে কারখানায় কাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গোড়াই নাজিরপাড়া নামক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মাটিভর্তি ১টি ডাম্পট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে সুশান্ত বাকালী মারা যান। আহত ৫ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহত মো: শওকত হোসেন, তার স্ত্রী লাকি বেগম (৩৫) এবং ৯ বছরের শিশুকন্যা মরিয়ম আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার বিষয়ে গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট মো: আমিনুল ইসলাম বলেন, ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ ২ জন মারা গেছেন। আহত ৫ জনের মধ্যে ৩ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং ২ জন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাম্পট্রাকটি জব্দ করতে ও ট্রাকটির চালককে ধরতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও তাঁর পরিবারের আর্থিক তথ্য জনসমক্ষে...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায়...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা...