বগুড়ার শেরপুরে শিশুকে ধর্ষণের মামলায় যুবক আটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে নিজের ভাড়াবাড়িতে আশ্রয় দেওয়া মেয়ে শিশুকে (৭) ধর্ষণের মামলায় আসামি মো: স্বপন মিয়াকে (৩১) আটক করা হয়েছে। বুধবার (২০ মার্চ) ভোরে ময়মনসিংহ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

তিনি জানান, বুধবার (২০ মার্চ) ভোরে স্বপন মিয়াকে বগুড়ার র‍্যাব-১২ ও র‍্যাব-১৪ সহযোগিতায় ময়মনসিংহের সদর থেকে তাকে আটক করা হয়। ধর্ষণ মামলায় আটক এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। বুধবার বিকেলে তাকে শেরপুর থানায় হস্তান্তর করে র‍্যাব সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭ বছরের ওই শিশুকে ধর্ষণের ঘটনায় শনিবার (১৬ মার্চ) সকালে শেরপুর থানায় শিশুর মা বাদি হয়ে স্বপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। ওই শিশুকে শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ধর্ষণ করে স্বপন মিয়া। শারীরিক অসুস্থতার কারণে ওই শিশু মেয়েকে রবিবার (১৭ মার্চ) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৮ মার্চ) একই হাসপাতালে ওই শিশু মেয়েকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে মঙ্গলবার (১৯ মার্চ) সুস্থ হলে ওই শিশুর মা শিশুকে নিয়ে বাড়ি ফিরে যায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আটককৃত স্বপন মিয়া গাইবান্ধা সদর থানার টিনদহ গ্রামে বাসিন্দা। আর শিশুটির মায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবন জীবিকা চালান তাঁরা।

বগুড়ার শেরপুরে শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে আটকের বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আটককৃত স্বপন মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে রয়েছে। শিশু ধর্ষণ মামলায় তাঁকে আটক দেখিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) আদালতে প্রেরণ করা হবে

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শিশুর মা স্থানীয় হোটেলে ভাত কিনতে গেলে স্বপন মিয়া সাত বছরে ওই শিশুকে ধর্ষণ করে। স্বপন মিয়ার এই খারাপ কাজ শিশু তার মাকে জানায়। এ সময় স্বপন দৌড়ে পালিয়ে যায়। পরদিন শনিবার শিশুর মা বাদি হয়ে শেরপুর থানায় স্বপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করে। স্বপন মিয়াও স্থানীয়ভাবে ভাঙরির ব্যবসার সাথে জড়িত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...