বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে ৮ বছর বয়সী এক শিশু। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ ওই শিশুর নাম ফাতেমা। সে তার মায়ের সঙ্গে মাজার এলাকাতেই থাকত।
মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ফাতেমা দিঘির পানিতে নামার পরপরই একটি কুমির তাকে আক্রমণ করে। কুমিরটি কয়েক সেকেন্ডের মধ্যে শিশুটির পা কামড়ে ধরে গভীর পানির নিচে টেনে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফাতেমা বেগম বলেন, “আমি ঘাটের ওপরের দিকে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখলাম কুমিরটি মেয়েটিকে কামড়ে ধরে পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনেই কুমিরটি মেয়েটিকে নিয়ে অদৃশ্য হয়ে যায়।” শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত নৌকা নিয়ে দিঘিতে খোঁজাখুঁজি শুরু করলেও রাত সাড়ে ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে দিঘিতে থাকা হিংস্র কুমিরের ভয় এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
এর আগেও এই দিঘির কুমির নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছিল। গত এপ্রিল মাসে একটি কুমির জ্যান্ত কুকুরকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাজার এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, কয়েক শ বছর আগে হযরত খান জাহান আলী (রহ.) এই দিঘি খনন করে সেখানে এক জোড়া কুমির ছেড়ে দিয়েছিলেন। দীর্ঘকাল ধরে ওই কুমিরগুলোর বংশধররা এই দিঘিতে বাস করে আসছে, যা স্থানীয়দের কাছে ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক এই ঘটনার পর জনসমাগমপূর্ণ এই দিঘিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে
বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির
মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার
মায়ের কোল থেকে ট্রেনের নিচে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা
যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আটক
খাটের নিচ থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক
যাত্রীবাহী বাস উল্টে নারীসহ দুইজন নিহত , আহত ১৫
দুই সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
প্রেমিকাকে পাম্পের জিম্মায় রেখে পেট্রোল নিলেন প্রেমিক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন