আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমেদ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আর দাফন হয়েছে দিল্লিত। সেখান থেকেই এখন কাফনের কাপড় পরে শেখ হাসিনা কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ও আওয়ামী লীগ পরস্পর বিরোধী শব্দ। ৯০-এর আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, আর ২৪-এ ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের দাফন কাফন হয়েছে।

বিএনপির এই সিনয়র নেতা বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো সংস্কার করুন। দেশের মানুষ স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়নি। দেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচনের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সার্বোভৌম রক্ষার অধিকারী দেশের সাধারণ জনগণ।
এ সময় অন্তর্বর্তী সরকারকে দেশের আইনশৃঙ্খলার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

