রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে মামলা

বিশেষ সংবাদ

ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করায ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে পবিত্র ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ-প্রচার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (০১ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম মো: জুলফিকার হায়াতের আদালতে ব্যারিস্টার মো: আকিব আকবর খান চৌধুরী নামের এক ব্যক্তি এ মামলাটির আবেদন করেছেন। আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদী পক্ষের আইনজীবী মো: রেজাউল করিম সরদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্ত আসাদ নুর পবিত্র ধর্ম ইসলামবিদ্বেষী, কুরুচিপূর্ণ, বিকৃত রুচিসম্পন্ন ধর্মীয় ভাবাবেগ, মূল্যবোধ এবং অনুভূতিতে আঘাত করে এমন সব অসত্য মানহানিকর তথ্য তার নিজের ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে প্রচার করেছেন।

অভিযোগে আরো বলা হয়েছে, আসামি আসাদ নুর তার ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কটূক্তিমূলক বক্তব্য প্রকাশ-প্রচার করে আল্লাহর দেয়া পবিত্র আসমানি কিতাব কোরআন মাজিদ, যা সমগ্র মুসলিম উম্মাহর পথপ্রদর্শক হজরত মুহাম্মদ (সা.) এর ওপর নাজিল হয়েছে, সেই কোরআনকে অপমান, অপদস্থ ও তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি আল্লাহর রাসুল (সা.) কেও চরম অপমান ও হেয়প্রতিপন্ন করে গুরুতর অপরাধ করেছেন। যা ইসলাম ধর্মে বিশ্বাসী সকল ইমানদার ও ধর্মভীরু মানুষের আবেগ ও অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে।

আসামি আসাদ নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক এবং অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকেও অপমান করে মানহানিকর প্রচার-প্রচারণা করেছেন।

এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় আসাদ নূরের বিরুদ্ধে। ২০১৭ সালের ২৫ ডিসেম্বর এ ঘটনায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সেখান থেকে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি ২০১৯ সাল থেকে ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...