কমছে চালের দাম, স্বস্তিতে ক্রেতারা

বিশেষ সংবাদ

“চালের সরবরাহ বাড়ায় রাজধানীর দোকানগুলোতে দাম কমতে শুরু করেছে। বিশেষ করে নতুন মিনিকেট, আটাইশ ও মাঝারি দামের চাল এখন তুলনামূলক সস্তায় মিলছে।”

শুক্রবার (৯ মে) সকালে রাজধানীর নয়াবাজার, কারওয়ান বাজার, মিরপুর-১, মোহাম্মদপুর ও মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে—দুই সপ্তাহ আগের তুলনায় চালের দাম কেজিপ্রতি ৭-৮ টাকা পর্যন্ত কমেছে। বিশেষ করে নতুন চালেই এ হ্রাস লক্ষণীয়।

ব্যবসায়ীরা বলছেন, বোরো মৌসুমের ধান মাঠ থেকে ঘরে উঠতে শুরু করায় বাজারে আসছে নতুন চাল। ফলে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। তবে পুরাতন চালের দাম এখনো খুব একটা কমেনি।

কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, ‘বাজারে নতুন চাল উঠতে থাকলে দাম আরও কমবে। এখন নতুন মিনিকেট কেজি প্রতি ৭৬-৮০ টাকা, আটাইশ ৫৬-৫৮ টাকায় বিক্রি করছি। তবে পুরাতন চালের দাম এখনো আগের মতোই আছে।’

অন্যদিকে, বাজারে পুরনো মিনিকেট বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮৬-৯০ টাকা, আটাইশ ৫৮-৬২ টাকা, স্বর্ণা ৫৫ টাকা ও নাজিরশাইল ৭৬-৮৮ টাকা দরে। পোলাও চালের দাম রয়েছে ১১৬-১১৮ টাকা কেজি।

বাজারে চালের এই দামে ভোক্তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। মোহাম্মদপুর বাজারে চাল কিনতে আসা ক্রেতা শামীম হাসান বলেন, ‘গত দুই মাস চালের বাজারে খুব চাপ ছিল। এখন নতুন চাল আসায় কিছুটা স্বস্তি মিলছে। তবে সরকারকে নজর রাখতে হবে, যেন আবার সিন্ডিকেট চালের দাম বাড়িয়ে না দেয়।’

এর আগে গত ১৩ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন বোরো ধান বাজারে উঠবে। এতে চালের বাজারে স্থিতি আসবে।’ বাস্তবে সেই পূর্বাভাসই মিলে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ঠিক থাকলে সামনে চালের দাম আরও কমতে পারে। তবে তারা সতর্ক করে বলেন, ধান-চাল মজুদের প্রবণতা বাড়লে আবার অস্থিরতা তৈরি হতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল)...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে...