গাঁজা কিনতে গিয়ে কারবারিকেই হত্যা করলো এসএসসি পরীক্ষার্থী

নাটোর সদরে গাঁজা কিনতে গিয়ে মোবাইল চুরির অভিযোগে মো: খোরশেদ আলম (৫৫) নামের এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে এসএসসি পরীক্ষার্থী মো: সালমান। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার তেগাছী গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিহত খোরশেদ আলম ঢাকায় রিকশা চালাতেন। তবে সম্প্রতি তিনি গ্রামে ফিরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে হয়ে পড়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযুক্ত সালমান তেগাছী গ্রামের মো: সিরাজ উদ্দিনের ছেলে এবং দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দেকে গাঁজা কিনতে খোরশেদের বাড়িতে যায় এসএসসি পরীক্ষার্থী সালমান। সেখানে মোবাইল চুরির অভিযোগ তুলে দুজনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সালমান ধারালো ছুরি দিয়ে খোরশেদের গলায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানকার কবর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, গাঁজা ও মোবাইল চুরি, এই দুটি বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

